রামুর চাকমারকুল ওয়ার্ডের উপনির্বাচন ৭ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন আগামী ৭ আগস্ট অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার নির্বাচনের প্রার্থী হিসেবে সাতজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন: ছৈয়দ নুর, নুরুল আজিম, মনিরুল আলম, রায়হানুল ইসলাম, মোহাম্মদ হাবিবুল্লাহ, শামশুল আলম ও ছলিম উল্লাহ। ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হন ছৈয়দুল হক। তাঁর মৃত্যু হলে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রণব বড়ুয়া বলেন, তফসিল অনুযায়ী ১২ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৫ জুলাই মনোনয়নপত্র বাছাই করা হবে। ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের দিন ধার্য হয়েছে।