রামুর বৌদ্ধপল্লি পরিদর্শনে আট বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামুর বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের ১০০ ফুট লম্বা সিংহ শয্যা বুদ্ধমূর্তির সামনে বিচারপতিরা l প্রথম আলো
রামুর বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের ১০০ ফুট লম্বা সিংহ শয্যা বুদ্ধমূর্তির সামনে বিচারপতিরা l প্রথম আলো

কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লি পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আটজন বিচারপতি। ৮ জুন সকালে বিচারপতিরা কক্সবাজার থেকে সড়কপথে রামুতে গিয়ে উত্তর মিঠাছড়ির পাহাড়চূড়ায় স্থাপিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের ১০০ ফুট লম্বা সিংহ শয্যা বুদ্ধমূর্তি পরিদর্শন করেন।
বিচারপতি এ এফ এম আবদুর রহিমের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের এই প্রতিনিধিদলে ছিলেন বিচারপতি জিনাত আরা, মো. আশফাকুল ইসলাম, গোবিন্দ্র চন্দ্র ঠাকুর, শেখ হাসান আরিফ, ভবানী প্রসাদ সিংহ, মো. আকরাম হোসেন চৌধুরী ও মোস্তফা জামাল ইসলাম।
বিচারপতিরা বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ভিক্ষু করুণাশ্রী মহাথের। এরপর বিচারপতিরা রামুর জগৎজ্যোতি ওয়েলফেয়ার হোম, রামকুট জগৎজ্যোতি প্রাথমিক বিদ্যালয়, রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।