রাশিয়ার গোয়েন্দা বাহিনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোভিয়েত আমলের কেজিবি ১৯৯১ সাল থেকে এসভিআর (বৈদেশিক গোয়েন্দা সংস্থা) হিসেবে পরিচিত। ২০১০ সালে এটি তার ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। কেজিবির পূর্ণ নামের অর্থ রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটি। এটি ছিল বিশ্বের সবচেয়ে পুরোনো ও সুবিস্তৃত গোয়েন্দা নেটওয়ার্কগুলোর একটি। রুশ ক্ষমতার কেন্দ্রবিন্দু ক্রেমলিনের সঙ্গে এসভিআরের রয়েছে একটি বিশেষ সম্পর্ক। এর বর্তমান পরিচালক এবং মিখাইল ফ্রাদকভ ও তাঁর এক পূর্বসূরি ইয়েভগেনি প্রিমাকভ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তবে রুশ গোয়েন্দা বাহিনীর সবচেয়ে পরিচিত মুখটি নিঃসন্দেহে বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। ১৯৮০-র দশকে সাবেক পূর্ব জার্মানিতে গোয়েন্দাগিরির দায়িত্ব ছিল তাঁর। একটি সূত্রমতে, এসভিআরের কর্মীর সংখ্যা ১৩ হাজার। রাশিয়ার সামরিক গোয়েন্দা বাহিনীর (জিআরইউ) পাশাপাশি কাজ করেন তাঁরা।