রাশিয়ার দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাদার্নের সমঝোতা চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রাশিয়ার দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা (এমওইউ) চুক্তি করেছে সাদার্ন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। সম্প্রতি চীনে অনুষ্ঠিত সাউথ এশিয়ান সম্মেলনে মসকো স্ট্যাট লিংগুইস্টিক ও ইউরাল ফেডারেল বিশ্ববিদ্যায়ের সঙ্গে এ চুক্তি হয়। এতে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষে সই করেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান।
চুক্তি সই অনুষ্ঠানে প্রতিনিধিরা জানান, সাদার্ন ও রাশিয়ার দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা বিনিময়ের আওতায় স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি করার সুযোগ পাবে। এ ছাড়া বিভিন্ন কর্মশালা, সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ, যৌথ গবেষণা, সৃষ্টিশীল উদ্যোক্তা উন্নয়ন ও প্রযুক্তিগত নানা সুবিধাও পাওয়া যাবে।
সরওয়ার জাহান বলেন, এই চুক্তি সইয়ের মধ্যে দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাদার্ন বিশ্ববিদ্যালয় আরও এক ধাপ এগিয়ে গেল। বিজ্ঞপ্তি।