রাষ্ট্রপতির মৃত্যুতে শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে চট্টগ্রামের বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা সম্পাদক আবু হানিফ, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, চট্টগ্রাম জেলা কার্যকরী সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, বালাদেশ যুবমৈত্রী চট্টগ্রাম জেলা সভাপতি শরীফ চৌহান, সাধারণ সম্পাদক কায়সার আলম, বাংলাদেশ ছাত্রমৈত্রী চট্টগ্রাম জেলা সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আশীষ ভৌমিক সংবাদপত্রে এক যুক্ত বিবৃতিতে বলেন, জাতির ক্রান্তিলগ্নে এ ক্ষণজন্মা মহাপুরুষের মৃত্যু এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির পরিচালকমণ্ডলীর পক্ষে সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি নুরুন নেওয়াজ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।চট্টগ্রাম ১৩ ও ১৬-এর দায়িত্বপ্রাপ্ত সাংসদ দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেত্রী বেগম চেমন আরা তৈয়ব এক বিবৃতিতে জিল্লুর রহমানকে আওয়ামী লীগের দুঃসময়ের পরীক্ষিত মহান সূর্যসৈনিক হিসেবে অভিহিত করে বলেন, তাঁর মতো নির্লোভ, নিঃস্বার্থ এবং সুবিবেচক মানুষের মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়।চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. আবু তৈয়ব এক বিবৃতিতে বলেন, জাতি ও দেশের যেকোনো দুর্যোগে, দুঃসময়ে তিনি গুরুত্বপূর্ণ এবং বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।এ ছাড়া ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কার্যকরী পর্ষদের সদস্য ও চিটাগাং সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামের (সিএসডিএফ) চেয়ারপারসন এস এম নাজের হোসাইন, চিটাগাং সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামের (সিএসডিএফ) সাধারণ সম্পাদক জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ রেজিয়া বেগম, সিএসডিএফের নির্বাহী সদস্য বাসন্তী প্রভা পালিত এবং আমরা করবো জয়ের কার্যকরী পরিষদের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শওকত বাঙালি গভীর শোক প্রকাশ করেন।