প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব ৫ মার্চ অনুষ্ঠিত হয়। শহরের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার। উৎসব উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ সিরাজুল মোস্তফা, কলেজের উপাধ্যক্ষ ছলিমুর রহমান ও কক্সবাজার সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এ কে ফারুখ আহমদ।
বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল মনসুর, একই বিভাগের শিক্ষার্থী নাজমুন নাহার ও নুর আলম।
এর আগে উৎসব উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।