প্রাচীনকালে ব্যাপারটার চল ছিল না মোটেও। উপরন্তু একটু অন্য চোখে দেখারই প্রবণতা ছিল। এক রাজ্যের রাজা অন্য রাজ্যের রাজধানীতে পা রাখবেন—এমন কিছু ছিল রীতিমতো অভাবনীয়। ভিনদেশের রাজা তখনই পা রাখবেন, যখন সেই রাজ্যটা যুদ্ধ করে জয় করে নেওয়া সম্ভব হয়। কিন্তু প্রাচীন মিসরে ফারাওদের এক প্রস্তাবে এই দৃশ্যপট পাল্টে গেল পুরোপুরিই। ফারাও সাম্রাজ্যের অন্যতম সম্রাট র্যা মসেস একবার হিতিতেস রাজ্যের সম্রাট হাতুসিলিসকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান। এই দুই দেশের মধ্যে অতীতকালে যে যথেষ্ট তিক্ততা ছিল তা বলাই বাহুল্য। প্রথমে ভাবা হয়েছিল হাতুসিলিস মিসরে আসবেন না। কিন্তু র্যা মসেসের এই প্রস্তাবটি হাতুসিলিস মোটামুটি লুফেই নেন। তিনি মিসরে এলে তাঁকে অনন্য সংবর্ধনায় সিক্ত করে ফারাও প্রশাসন। এই সফর হাতুসিলিসের সঙ্গে ফারাওদের রাজনৈতিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল