রাষ্ট্রের ন্যায্যতা প্রমাণ ও নিরাপত্তার জন্যই যুদ্ধাপরাধীদের বিচার জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বলেন, কোনো বিদ্বেষ-প্রতিহিংসা নয় বরং জাতি রাষ্ট্র হিসেবে আমাদের অস্তিত্বের ন্যায্যতা প্রমাণ এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যুদ্ধাপরাধীদের বিচার হওয়া জরুরি। তাঁরা সব যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করে বিচারের আওতায় আনার দাবি জানান।বক্তব্য দেন, পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজা মিয়া, নজরুল ইসলাম, আবুল কালাম, রিটন বড়ুয়া, মৃদুল বড়ুয়া, সমীরণ বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।