রাসায়নিক রস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুঝলেন দাদা, আমাদের রাজনীতিতে আসলে পচন ধরেছে!

এখন উচিত হলো পুরো রাজনীতিরে ওয়াশিং পাউডার দিয়া ধুইয়া ফরমালিনে চুবাইয়া শুকাইতে দেওয়া। তাতে যদি পচনরোধ হয়!
মানুষের ছেলেমেয়ে পরীক্ষা দিলেই এ প্লাস পায় আর সে পাইছে সি গ্রেড! মাথার জ্ঞান-বুদ্ধি পাকতেছে না ক্যান?
আব্বা, আমি কি কার্বাইড দিয়া শরবত খামু? তাইলে বুদ্ধি পাকব!
গুরুজি, এই একবিংশ শতাব্দীর কোন আবিষ্কার আপনারে সবচেয়ে নাড়া দেয়!
আপেল, কমলা আর আঙুরের অমরত্ব লাভ!
মম, আমাদের ক্লাসের আজোয়া না আমার দিকে কেমন কেমন করে তাকায়। ও মনে হয় আমার প্রতি উইক!
জন্মের পর থেকে কার্বাইড মাখানো ফল খেতে খেতে পোলা দেখি অল্প বয়সে পুরা পাইকা গেছে!
এই যে কেমিক্যাল মাখা ফলমূল আর কীটনাশক মাখা সবজি খাচ্ছি, আমাদের সবার কিডনি তো নষ্ট হইয়া যাইব!
হ ভাই, আগে হুনছি কিডনিতে পাথর হইত, এহন মনে লয় টাইলস হইব!
