রাস্তার আসবাব একই নকশার হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী আলী আশরাফ বলেন, নগরের শোভা বাড়াতে বিলবোর্ডের অবস্থান, আকার ও আয়তন নিয়ন্ত্রণে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। নীতিমালার যথাযথ বাস্তবায়ন হতে হবে। চট্টগ্রামের প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক ঘটনা, জব্বারের বলীখেলা, সাম্পান, ষাঁড়ের লড়াই মার্বেল চিপস কিংবা টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তুলে ফোয়ারাগুলো আরও দৃষ্টিনন্দন করা যায়। রাস্তার আসবাব (স্ট্রিট ফার্নিচার) একই নকশার হলে শহরের স্বতন্ত্র অবয়ব সৃষ্টি হবে যা মানুষকে বিমোহিত করবে।