নিজেকে গায়ক মানতে নারাজ। তার পরও তিনি শিল্পী, করেন অভিনয়, আঁকেন ছবি। সম্প্রতি বাজারে এসেছে তাঁর ব্যান্ড ‘জলের গানের’ প্রথম অ্যালবাম অতল জলের গান। ভিন্ন ধরনের কথা এবং সুরে গাওয়া গানগুলো সমাদৃত হয়েছে সবখানে। এবারের সময়ের তারকা জলের গানের শিল্পী, সুরকার— রাহুল আনন্দপ্রথম শেখা গান...‘ফুলে ফুলে, ঢলে ঢলে...’প্রিয় মঞ্চ...চারুকলা ইনস্টিটিউটের বকুলতলা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ।আমি গায়ক, কারণ...দুঃখিত, আমি গায়ক না।চারুকলা ইনস্টিটিউটের প্রিয় জায়গা...দরজা দিয়ে ঢোকার সময় হাতের বাঁ দিকে বাঁশতলা এবং ছোট গোল পুকুরটা। গান গাওয়া, অভিনয় ও ছবি আঁকা বাদে আর যে কাজে পারদর্শী...সহজেই বন্ধু বানাতে পারি, বাদ্যযন্ত্র বানাতে পারি এবং অকারণে বসে থাকতে পারি।যাকে জলের গান শোনাতে ইচ্ছে করে...আগামী প্রজন্মকে জলের গান শোনাতে ইচ্ছে করে। এমন যদি হতো...যদি পাখি অথবা গাছ হতে পারতাম। দূরে থাকা মেঘকে যা বলতে চাই...দূরে দূরেই যেন থাকে। কখনো যেন কাছে না আসে। গান নিয়ে আমার প্রিয় উক্তি...‘চোখ মেলি তাকাই, পরমের সৃজন দেখি, তার লীলা নিয়ে ভাবি, দুই-একটা কথায় সুর লাগায়া দিলেই গান হয়ি যায়।’ নরসিংদীতে এক বাউলের কাছে শোনা এ কথাটা আমার জীবনের প্রিয় উক্তি। গান গাওয়ার সময় ভক্তদের নাচতে দেখলে...মঞ্চের সামনের মাঠে যদি ধুলো থাকে তাহলে পরেরটা ধীরলয়ের গান করি। ছেলেবেলায় যা হতে চেয়েছিলাম...বাস ড্রাইভার। ছোট বেলায় বাসে উঠলেই ড্রাইভারের পাশের সিটে বসতাম আর অবাক হয়ে তার ক্ষমতা দেখতাম। নিজের যে দিকটি বদলাতে চাই...আমি প্রচন্ড রাগি। রাগের মাত্রাটা কমাতে চাই। যার গান মুগ্ধ করে...পার্বতী বাউল, আনুশেহ আনাদিল, অনুপ ঘোষাল এবং ব্রাজিলের মারিয়া বেথানিয়া।সামনে যে কাজটি করব ভাবছি...আমার সকল কাজকর্ম নিয়ে একটা প্রদর্শনী করার ইচ্ছে আছে।প্রিয় বাদ্যযন্ত্র...বাঁশি।গান সুর করার সময় যে বিষয়টি মাথায় রাখি...কোনো বিষয় মাথায় থাকে না। গানের কথার ভেতর সুর লুকানো থাকে। সেটা এমনি এমনি বের হয়ে আসে। আমি নিমিত্ত মাত্র। অতল জলে যে গান খুঁজিযে গানটা এখনো কেউ খুঁজে পায়নি, সেটাই খুঁজি।জলের গান শুনে মনে হয়....এখনো গান করতে পারলাম না। গানের ক্ষেত্রে আরও উন্নতি করা দরকার। রাহুল আনন্দের মধ্যে যে শিশুটি বাস করে...রাহুল আনন্দ নিজেই একটা শিশু। যে ভীষণ অবোধ, অবাধ্য এবং অকারণে বায়না ধরা শিশু। যার জন্য জীবন বাজি রাখতে পারি...আমার নিজের জন্য। ফেসবুকে বসলেই...পুরোনো বন্ধুদের খুঁজি। খুঁজতে খুঁজতে অনেক সময় পার হয়ে যায়। তখন মনে হয় কেন অকারণে এতক্ষণ বসে থাকলাম! সাক্ষাৎকার: মো. রুবেলছবি: শামসুল আরেফিন