রায়পুর উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলার রায়পুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন হয়েছে ৭ মে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইলিয়াছ বাঙ্গালি। অন্যরা হলেন প্রতিষ্ঠাতা সদস্য শামসুল ইসলাম চৌধুরী, দাতা সদস্য মো. নুরুন্নবী, অভিভাবক সদস্য আবুল কালাম, মো. ইউনুছ, মো. সেলিম চৌধুরী ও মো. ইসহাক চৌধুরী, শিক্ষক প্রতিনিধি রাজচন্দ্র দেবনাথ, দীপন কুমার শীল ও জয়শ্রী বড়ুয়া। পদাধিকার বলে সম্পাদক হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহেরুল আলম।
আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা মো. মাঈনুদ্দিন মজুমদার বলেন, শান্তিপূর্ণভাবে বিদ্যালয়ের কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।—আনোয়ারা প্রতিনিধি