প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারা উপজেলার রায়পুর উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৪ মার্চ বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। হাফেজ আবুল কাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা-কর্ণফুলী আসনের সাংসদ সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দীন খালেক ও সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক। বক্তব্য দেন ডা. শাহাব উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমদ, আলমগীর হোসেন তালুকদার ও আব্দুল জব্বার।অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।