রিজেনারেটিভ ওষুধ বিষয়ে শিওরসেল মেডিকেলের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিজেনারেটিভ ওষুধ বিষয়ে শিওরসেল মেডিকেল কর্তৃপক্ষ নগরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে। গত ২৯ জুলাই বিকেলে নগরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের পরিচালক এ কে এম মহিউদ্দিন বলেন, ‘রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে হাঁটুব্যথা, কোমরব্যথা, ফ্রোজেন শোল্ডারসহ নানা ধরনের অস্থিসন্ধির চিকিৎসা করা যায় কোনো রকম শল্যচিকিৎসা বা ওষুধ ছাড়াই।’ এতে আরও বক্তব্য দেন শিওরসেল মেডিকেলের ডিরেক্টর তওহিদ ইকবাল। উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ মুক্তাসিদ মোহাম্মাদ। বিজ্ঞপ্তি