রিডার্স স্কুল অ্যান্ড কলেজের ইফতার মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রিডার্স স্কুল অ্যান্ড কলেজের ইফতার মাহফিল গত শুক্রবার নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী মো. মনিরুল হাসান। বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মইনুউদ্দীন কাদেরের পরিচালনায় সভায় বক্তব্য দেন মোসলেহ উদ্দিন, মোহাম্মদ ফোরকান, আসিফুল হক চৌধুরী, সফিকুর রহমান চৌধুরী, হামিদুল হক, সামশুল আলম, মোহাম্মদ জাবের উদ্দিন, সেলিম নুর প্রমুখ বিজ্ঞপ্তি।