রিডার্স স্কুল ও কলেজে শিক্ষার্থীদের পরিচিতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিডার্স স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পরিচিতি সভা ১১ জানুয়ারি বিদ্যালয়ের কাতালগঞ্জ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চৌধুরী মনিরুল হাসান। প্রধান অতিথি ছিলেন সিটি বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ আখতার আলম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ এ এইচ চৌধুরী। বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের, বিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক সাইফুল হক, লায়ন সেতারা গাফ্ফার, অধ্যাপক মো. ফোরকান, টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক শামসুদ্দিন শিশির, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার সম্পাদক আলমগীর সবুজ, প্রকৌশলী হামিদুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।