প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র তিন বছরের শিশু রিতংকর ভট্টাচার্য। কিন্তু এ বয়সেই ভাসকুলার ম্যালফরমেশন নামের কঠিন রোগে ভুগছে সে। দেশে অনেক খোঁজখবর নিয়েও এ রোগের চিকিৎসা করাতে পারছেন না রিতংকর বাবা, বিপ্লব ভট্টাচার্য। তিনি জেনেছেন দিল্লিতে এ রোগের চিকিৎসা সম্ভব। শুধু দরকার আট লাখ টাকা। বিপ্লব পেশায় পোশাকশ্রমিক। সামান্য বেতনের চাকরি তাঁর। তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তশালীদের কাছে আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর ১৩৩.১০১.১২১৪৯০, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড। ফোন: ০১৭১২ ২৩৩৮০১। বিজ্ঞপ্তি।