রিবার্থ শিরোনামে ঈদ ’২২ কালেকশন আনল লা রিভ
আমাদের জীবনে উৎসব ফিরে আসছে আবারও। ফ্যাশনে পুনর্জীবিত হচ্ছে নতুন রং, ডিজাইন ও প্যাটার্ন। প্রাণের এই নবসঞ্চারণ অনুপ্রাণিত করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভকে। আসছে ঈদুল ফিতর উপলক্ষে ‘ইউনিকলি ক্ল্যাসিক ও স্টেটমেন্ট ক্যাজুয়াল’ স্টাইলের সমন্বয়ে সম্প্রতি ঈদ ’২২ কালেকশন লঞ্চ করেছে ব্র্যান্ডটি, যার নামকরণ করা হয়েছে ‘রিবার্থ’।
লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস বলেন, ‘মোটিফ, প্যাটার্ন, সিলয়েট থেকে শুরু করে প্রিন্ট স্টোরি—লা রিভের ঈদ পোশাক ডিজাইন করার প্রতিটি ধাপে আমরা ব্যতিক্রমী, একদম নতুন কিছু করার চেষ্টা করেছি। এবারই প্রথম ঈদের ক্ল্যাসিক স্টাইল যেমন সালোয়ার–কামিজ, লং টিউনিক, পাঞ্জাবি ও শাড়ির পাশাপাশি পার্টি ক্যাজুয়ালেও বিশেষ গুরুত্ব দিয়েছি আমরা। ঈদের ক্যাজুয়াল আড্ডা, ঘরে ও বাইরে পরার পার্টি পোশাক, এমনকি ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার পোশাকও বাদ পড়েনি এই কালেকশনে। লা রিভের সব স্টোর ও www.lerevecraze.com–এ গ্রাহকদের জন্য কালেকশনটি ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।
মন্নুজান নার্গিস আরও বলেন, করোনা–পরবর্তী পৃথিবীতে প্রাণ ফিরিয়ে আনার পেছনে যে প্রাকৃতিক শক্তিগুলো কাজ করেছে, তাদের পাঁচটি প্রিন্ট স্টোরিতে ভাগ করেছি আমরা। এই পাঁচটি স্টোরি হলো, বোটানিক এনার্জি, ইনডিজিনাস উইজডোম, নেচারস ইমপ্রিন্ট, অর্গানিক লিনিয়েশন ও টিরেইনস। এই প্রিন্ট স্টোরিগুলোকেই নানা রকম মোটিফের সাহায্যে এই কালেকশনে ফুটিয়ে তুলেছে লা রিভ। যেমন বোটানিক এনার্জি স্টোরিকে বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে ট্রপিক্যাল ও হাওয়াইয়ান ফ্লোরা ও ফনা, ফুল-পাতার হিপনোটিক রিপিট, স্প্রলিং ক্লাইম্বার্স, নেচার্স হারমোনি ইত্যাদি মোটিফ।
অন্যদিকে নেচার্স ইমপ্রিন্ট স্টোরিতে প্রাধান্য পেয়েছে বাটিক ও ডাই ইফেক্টের বৈচিত্র্য। ঈদ কালেকশনের মূল রং হানি অরেঞ্জ, ডার্ক ব্রাউন ও রিফ্রেশিং গ্রিনজ। সামারে ঈদ, তাই প্রাধান্য পেয়েছে সামার ফেব্রিকস যেমন কটন, মার্সেরাইজডস, স্ল্যাব ও রেমি কটন, ভিসকোস, কটন সাটিন, টেক্সচার্ড ফেইলি, টুইল। উৎসবের আমেজ আনতে হাফসিল্ক, সিল্ক, ক্রেপ সিল্ক, মসলিন, স্যাটিন, অরগাঞ্জা, জর্জেট ও লেস ফেব্রিকের বৈচিত্র্যময় ব্যবহারও বাদ পড়েনি। ডিজাইন ডিটেইলিংয়ের জন্য সিকুইন, র্যাফেল, ট্যাসেল, কারচুপি, এমব্রয়ডারি, প্যাচওয়ার্ক, পাইপিংয়ের পাশাপাশি দেখা যাবে ট্রেন্ডি স্লিভস ও হেমলাইনের ডিজাইন।
উইমেনজ কালেকশন
ঈদের সালোয়ার–কামিজ, শারারা কামিজ সেট, সিঙ্গেল কামিজ, লং টিউনিকের পাশাপাশি লেডিস শার্ট, টপ, জাম্পস্যুট ও শর্ট টিউনিক পাওয়া যাবে নতুন কালেকশনে। সব বয়সের নারীদের জন্য কটন ও এক্সক্লুসিভ মসলিন শাড়ির সমাহার এবারের ঈদ কালেকশনের অন্যতম আকর্ষণ। এই শাড়িগুলোতে এমব্রয়ডারি, কারচুপি, ট্যাসেল, বর্ডার প্যাচ, ব্লক ও প্রিন্টের নতুন ট্রেন্ডে কাজ করা হয়েছে। বটমস কালেকশনে ডেনিমের পাশাপাশি পাওয়া যাবে ট্রেন্ডি হারেম, কুলোটস, পালাজ্জো, স্কার্ট ও লেগিংস। ম্যাচিং ব্যাগ, জুয়েলারি ও স্যান্ডেল কালেকশনে যোগ হয়েছে নতুন ডিজাইন।
মেনজ কালেকশন
ঈদ উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে লা রিভের পাঞ্জাবি কালেকশন। সিম্পল ও ক্ল্যাসিক পাঞ্জাবি স্টোরিতে যোগ হয়েছে সিঙ্গেল কালার ও ডিজিটাল প্রিন্ট পাঞ্জাবি। ক্রিসপি সিল্ক, সাটিন, ব্লেন্ডেড ও ক্রিসপ কটনে তৈরি এই কালেকশনে সলিড সাদা, নীল, কালো, লালের পাশাপাশি কলার-প্ল্যাকেটে রুচিশীল এমব্রয়ডারি ও কারচুপির কাজ করা পাঞ্জাবিও দেখা যাবে। পাঞ্জাবিগুলোর সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে ম্যাচিং টুপি কালেকশন। গরমের ঈদ, তাই ক্যাজুয়াল ও কমফোর্ট শার্টে নতুন ডিজাইন এনেছে লা রিভ। এর পাশেই সাজানো হয়েছে বিজনেস ক্যাজুয়াল ও প্রিমিয়াম-কোয়ালিটি ফরমাল শার্ট কালেকশন। এই শার্টগুলো অফিসের পাশাপাশি যেকোনো পার্টি ও বিয়ের আসরে পরলে ভালো লাগবে। অফিস ও আড্ডায় পরার উপযোগী পোলো ও টি–শার্টের সঙ্গে যোগ হয়েছে কটন, টেনসেল ও নিটের পায়জামা–প্যান্টস। অ্যাকসেসরিজ বিভাগে পাওয়া যাবে ম্যাচিং লেদার ওয়ালেট, স্যান্ডেল, সুজ ও বেল্ট।
কিডস কালেকশন
সিঙ্গেল কালারে এমব্রয়ডারি করা অরগাঞ্জা, লেস, সাটিন, টুল্যে ও সিকুয়েন্স মেশ ফেব্রিকে তৈরি রঙিন পার্টি ফ্রকের চোখজুড়ানো কালেকশন এবারের কিডস সেকশনের প্রধান আকর্ষণ। একই সঙ্গে ট্রেন্ডি টিউনিক, কামিজ, সালোয়ার–কামিজ, ঘাগরা-চোলি, শার্ট, টপের সঙ্গে ম্যাচিং পালাজ্জো, লেগিংস, কুলোটস ও বারমুডা প্যান্টস কালেকশনটিকে সম্পূর্ণ করেছে। ছেলেশিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, পোলো, টি–শার্টে প্রিন্ট ও এমব্রয়ডারির মাধ্যমে ফোটানো হয়েছে পছন্দের সুপারহিরো, ভেহিকেল, ক্যারিকেচার, অ্যাডভেঞ্চার ও এথনিক মোটিফ। নবজাতকদের জন্যও এই স্টাইলগুলোর মিনি ভার্সন রাখা হয়েছে।
ঈদ ’২২ কালেকশনটি পৌঁছে গেছে দেশব্যাপী লা রিভের ১৯টি স্টোরে। ঘরে বসে কিনতে ব্রাউজ করতে পারেন লা রিভের অনলাইন–এ। এ ছাড়া লা রিভের অফিশিয়াল ফেসবুক পেজ–এর মেসেঞ্জারেও অর্ডার প্লেস করা যাবে। বিজ্ঞপ্তি