রিয়াজউদ্দিন বাজার পরিদর্শনে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে বিপণন ব্যবস্থার সার্বিক চিত্র সম্পর্কে ধারণা নিতে সম্প্রতি রিয়াজউদ্দিন বাজার পরিদর্শন করেছেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএর ৪২ ও ৪৫তম ব্যাচের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক তাসনিম ইসলামের সার্বিক তত্ত্বাবধান ও পরিকল্পনায় আয়োজিত এ পরিদর্শনে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. গাফ্ফার হোসেন শাহ, মোহাম্মদ হাসান, মো. সাজ্জাদ হোসেন ও মো. রাসেল। পাঁচটি দলে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা বাজার পর্যবেক্ষণ করেন। বিজ্ঞপ্তি।