রিহ্যাব মেলা উপলক্ষে এএনজেডের ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন প্রতিষ্ঠান এএনজেড প্রপার্টিজ রিহ্যাব মেলা উপলক্ষে তাদের নতুন প্রকল্প হিলপার্ক রেসিডেন্সে মাত্র ৪৫০০ টাকা বর্গফুটে অ্যাপার্টমেন্ট বিক্রি করছে। এই সুবিধা পাবেন প্রথম ৫ জন গ্রাহক। এ ছাড়া ৫ লাখ টাকা এককালীন পরিশোধ করে মেলায় বুকিং দেওয়া যাবে। রয়েছে ৩০-৩৬টি মাসিক কিস্তির সুবিধা।
নগরের লালখান বাজারে হিল সাইড আবাসিকের চূড়ায় তিন দিক খোলা ১২ কাঠা ভূমির ওপর নির্মিত হবে ১০ তলার এই আবাসন প্রকল্প। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত এই প্রকল্পে থাকবে ১৪০০ থেকে ২৮০০ বর্গফুটের পরিবেশবান্ধব ফ্ল্যাট। বিজ্ঞপ্তি।