প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের হোটেল র্যা ডিসন ব্লু বে-ভিউ–এর মোহনা হলে রিহ্যাব আয়োজিত আবাসন মেলার তৃতীয় দিন ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় ছিল শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক প্রতিযোগী অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক শামসুল আরেফীন। সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুল কৈয়ূম চৌধুরী। এতে বিচারক হিসেবে ছিলেন শিল্পী আহমেদ নেওয়াজ, ফ্যাশন ডিজাইনার আইভি হাসান ও এইচ এম ইলিয়াছ।
প্রতিযোগিতায় ক শাখায় নুরুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের ফিজা নেওয়াজ ও খ শাখায় রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আবদুর রশীদ প্রথম হয়েছে। অনুষ্ঠানে দুই বিভাগের সেরা পাঁচজনকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন অতিথিরা। বিজ্ঞপ্তি