
রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনের ওপর রিহ্যাবের উদ্যোগে ১৮ মার্চ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের(সিডিএ) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম এবং রিহ্যাব চট্টগ্রাম জোনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এস এম আবু সুফিয়ান। মতবিনিময় সভায় আবদুচ ছালাম দেশের উন্নয়নে রিহ্যারে অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের আবাসন সংকট সমাধানে রিহ্যাব ঐতিহাসিক ভূমিকা পালন করছে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন রিহ্যাব চট্টগ্রাম জোনাল স্ট্যান্ডিং কমিটির প্রথম ভাইস চেয়ারম্যান ইফতেখার হোসেন ও রিহ্যাব চট্টগ্রাম জোনাল স্ট্যান্ডিং কমিটির সদস্য এ কে এম এমতাজুল ইসলাম। উপস্থিত ছিলেন মিজানুর রহমান, মো. মোরশেদুল ইসলাম চৌধুরী, মো. মহিউদ্দিন খসরু, এস.কে নিজাম উদ্দিন, মাহবুব সোবহান, সিডিএর প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন চৌধুরী, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহীনুল ইসলাম খান প্রমুখ। বিজ্ঞপ্তি।