রিহ্যাবের সদস্য হতে লাগে নিবন্ধন
আবাসন ব্যবসায় অনেকেই আসতে চান। আবাসন ব্যবসাপ্রতিষ্ঠান চালাতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সদস্য হওয়াটা ভালো। রিহ্যাবের সদস্য হতে প্রথমেই লাগবে নিবন্ধন।কেন সদস্য হবেন: ‘একতাই বল’ প্রবাদটি কি মনে আছে? দশে মিলে একটি কাজ করা যত সহজ, একা সে কাজটি করা ততটাই কঠিন। এমনটাই বললেন রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী। তিনি আরও বলেন, বিশেষ করে বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস-সংকটে আবাসনশিল্পে যে সমস্যা সৃষ্টি হয়েছে, রিহ্যাবের মতো সংগঠন আছে বলেই সরকারের উচ্চপর্যায়ে সমস্যাগুলো তুলে ধরা সম্ভব হয়েছে। এর সদস্য হলে দেশ-বিদেশে রিহ্যাবের আয়োজিত বিভিন্ন মেলায় অংশ নিতে সুবিধা ও সহযোগিতা পাবেন। দেশি ও প্রবাসী ক্রেতারা ক্রয়ের আগে রিহ্যাবের মাধ্যমে খোঁজখবর জানতে চান সেই আবাসন শিল্পপ্রতিষ্ঠানের। ফলে আপনার প্রতিষ্ঠানটির নিবন্ধন না থাকলে কোনো তথ্য দিতে পারবে না রিহ্যাব।রিহ্যাবের কার্যক্রম: ১৯৯১ সাল থেকে মাত্র ১১টি প্রতিষ্ঠানের সদস্য নিয়ে কার্যক্রম শুরু করে রিহ্যাব। বর্তমানে এর সদস্যসংখ্যা ৯১৩ এবং ১০০ প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া সদস্যবিহীন প্রায় এক হাজার ৫০০ প্রতিষ্ঠান আছে, যাদের একত্র করে আবাসনশিল্পের নিয়মানুযায়ী গ্রাহক সুযোগ-সুবিধা নিশ্চিত করা। বেসরকারিভাবে আবাসনশিল্পকে বাণিজ্যিক ভিত্তিতে বিকাশ এবং উন্নয়ন করাই মূল লক্ষ্য বলে জানান রিহ্যাবের সাধারণ সম্পাদক। প্রতিবছরই নির্বাচনের মাধ্যমে একজন সভাপতি ও একজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে থাকেন। রিহ্যাব অফিসে প্রায় ১৭ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন।নিবন্ধনপ্রক্রিয়া: রিহ্যাব অফিস থেকে জানা যায়, আপনি যদি রিহ্যাবের সদস্য হতে চান আপনার প্রতিষ্ঠানের অন্তত একটি প্রকল্পের কাজ শেষ করতে হবে। প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে রিহ্যাবের সভাপতি বা সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে। রিহ্যাব অফিস বা ওয়েবসাইট থেকে বিনা মূল্যে সদস্য ফরম ও নমিনি ফরম সংগ্রহ করা যাবে। ফরম জমা দেওয়ার সঙ্গে রিহ্যাবের উল্লিখিত প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। রিহ্যাব কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে ওই প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে মৌখিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে।প্রয়োজনীয় কাগজপত্র: রিহ্যাবের সদস্য হতে হলে ফরমের সঙ্গে উল্লিখিত নিচের কাগজপত্র জমা দিতে হবে। সব কাগজপত্রে প্রতিষ্ঠানের সিল ও যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর থাকতে হবে। মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেল বা অংশীদারি দলিলের কপি টিআইএন (টিন) ও ভ্যাট রেজিস্ট্রেশনের সার্টিফিকেট ট্রেড লাইসেন্স কপি প্রতিষ্ঠানের পরিচালক বা শেয়ারহোল্ডারের তালিকা প্রতিনিধির তিন কপি পাসপোর্ট সাইজ ছবিসহ জীবনবৃত্তান্ত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীর তালিকা রাজউক কর্তৃক প্ল্যান পাসের অনুমতিপত্র ও তার নম্বর (নির্মাণাধীন প্রকল্পের) রাজউক কর্তৃক রেজিস্ট্রেশন কার্ড (ল্যান্ড ডেভেলপারদের ক্ষেত্রে) প্রকল্পের বর্তমান অবস্থার ছবি নির্মাণাধীন ও নির্মিত প্রকল্পের তালিকা জমির সব কাগজপত্রের কপি (৬.৫ বিঘা) নিবন্ধন ও নবায়ন ফি: সদস্য হিসেবে মনোনীত হওয়ার পর নিবন্ধন ফি হিসেবে আপনাকে দিতে হবে এক লাখ টাকা। যার জন্য আপনাকে দেওয়া হবে এক বছরের সনদপত্র। নবায়ন ফি বাবদ বছরে ২৫ হাজার টাকা প্রদান করতে হবে। পে-অর্ডারের মাধ্যমে জানুয়ারি থেকে মার্চের মধ্যে নবায়ন ফি পরিশোধ করতে হয়। বিস্তারিত জানতেরিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), ন্যাশনাল প্লাজা (ষষ্ঠ ও সপ্তম তলা), ১/জি, ফ্রি স্কুল স্ট্রিট, সোনারগাঁও রোড, ঢাকা ১২০৫। ফোন: ৯৬৬২৪৮২। ই-মেইল: [email protected]ওয়েবসাইট: www.rehab-bd.org