রু শ মি শা লি
: তলস্তয়কে একদম সহ্য করতে পারি না। যুদ্ধ ও শান্তি লিখেছে ব্যাটা!: পড়েছ?: না, পুরোটা ফটোকপি করতে হয়েছে! : শুনছ গো, তুমি শিগগির বাবা হবে।: হুমম, অথচ আমি মহাশূন্যচারী হতে চেয়েছিলাম! এক পাওনাদার এল দেনাদারের কাছে। : গত বছরে আমার কাছে ধার নেওয়া ৫০ রুবল এখনো ফেরত দিলে না যে!: এই যে, আমার ধারের খাতাটা দেখো, একজন আমার কাছে পায় এক হাজার রুবল, আরেকজন ৯০০, তৃতীয়জন ৮০০... সিরিয়ালে তোমার নম্বর ১৭। অতএব, হয় তোমার লাইন আসা পর্যন্ত অপেক্ষা করো, নয়তো আরও কিছু টাকা ধার দিয়ে সিরিয়াল নম্বরটা এগিয়ে নাও। টানা এক সপ্তাহ গভীর গবেষণার পর মাইক্রোস্কোপ থেকে চোখ সরিয়ে এক বিজ্ঞানী জিজ্ঞেস করলেন সহকর্মীদের, ‘ইউরেকা’র বিপরীতার্থক শব্দ জানা আছে কারোর? কোটিপতির শিশুপুত্র প্রথম দিন স্কুল থেকে ফিরে অভিযোগের সুরে বাবাকে বলল, ‘তুমি বলেছিলে প্রথম শ্রেণী। তাই যদি হবে, তাহলে চেয়ারগুলো কাঠের কেন?’