রু শ মি শা লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 টয়লেটে যাওয়ার পথ টয়লেট থেকে ফেরার পথের চেয়ে সব সময়ই দীর্ঘতর।  কোথায় ছিলে এতক্ষণ?—কুকুর নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম।—আমাদের তো কুকুর নেই!—কুকুরের সঙ্গে আমার পরিচয় হয়েছিল রাস্তায়।  রাশিয়ায় বর্তমান যুগে বিপ্লব ঘটানো সম্ভব কি?—সম্ভব। সারা দেশে সবার ইন্টারনেট সংযোগ কেটে দিলে লাখ লাখ ব্যবহারকারী রাস্তায় বেরিয়ে পড়বে প্রতিবাদে। বাবা, চাঁদের চেয়ে সূর্য বড় কেন? —কী জানি! —বাবা, আকাশ নীল কেন? —কী জানি! —বাবা, তুমি মনে হয় খুব ক্লান্ত। তাহলে আজ আর প্রশ্ন করব না। —না না, তা কেন! অবশ্যই প্রশ্ন করো। আমি ছাড়া তোমাকে আর কে কী শেখাবে, বলো?