রু শ মি শা লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ব্যাকরণ শিক্ষা:আমি লিখি।তুমি লেখো।সে লেখে।আমরা লিখি।তোমরা লেখো।তারা হাসাহাসি করে। কোট-টাই পরলেই ভদ্দরলোক হয় না; জামা, প্যান্ট, জুতো, মোজাও পরতে হয়। দরজি-পিতা ডাকল তার পুত্রকে, বলল, শোনো, খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। স্কুল শেষ করে তুমি বিজ্ঞান নিয়ে পড়তে চেয়েছিলে। আমি আর তোমার মা টাকা জোগাড় করে তোমাকে ক্যামব্রিজে পড়তে পাঠিয়েছি। ক্যামব্রিজে দারুণ রেজাল্ট করে তুমি পড়তে গেলে অক্সফোর্ডে, সেখানেও তুমি ছিলে শ্রেষ্ঠ ছাত্র। তোমার ডাক এল হার্ভার্ড থেকে। সেখান থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে তুমি ফিরলে। এখন তোমাকে স্থির করতে হবে—তুমি পুরুষদের দরজি হবে, নাকি মেয়েদের? ফরাসি জুতো আর রুশ জুতো—দুটোতেই আরাম। ফরাসি জুতো পরলে, আর রুশ জুতো খুললে। নৈরাশ্যবাদী (দীর্ঘশ্বাস ফেলে): নাহ্! অবস্থা এর চেয়ে খারাপ আর হতে পারে না!আশাবাদী: পারে না মানে! আলবত পারে! নারীর চোখে জল দেখে নিজের কষ্টের কথা ভুলে গেল পেঁয়াজ।