রু শ মি শা লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এক মাতাল জিজ্ঞেস করল পথচারীকে:- ভাই, আজ মঙ্গলবার?- না, আজ শনিবার।- হুমম। তা গতকাল কী মঙ্গলবার ছিল?- না, গতকাল ছিল শুক্রবার।- তার মানে আগামীকাল মঙ্গলবার?- না, আগামীকাল রোববার।- হায় হায়! তার মানে আমাদের জীবন থেকে মঙ্গলবার হারিয়ে গেছে! নৈরাশ্যবাদীর চোখে মধু হচ্ছে মৌমাছির বমি। ডুবন্ত এক মেয়েকে পানি থেকে উদ্ধার করা হলো। ছুটে এলেন চিকিৎসক, পরীক্ষা করে বললেন:- বেঁচে আছে, শ্বাস-প্রশ্বাস ও পালস স্বাভাবিক। এখন অপেক্ষা করা যাক, কখন সে কথা বলে।একটু পরে চোখ মেলে তাকাল মেয়েটি, তারপর বলল:- আপনাদের কারও কাছে আয়না আছে? আদর্শ পুরুষ মদ খায় না, পরনারীগমন করে না, জুয়া খেলে না, বউয়ের সঙ্গে ঝগড়া করে না, এই পৃথিবীতে থাকে না।