রু শ মি শা লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পৃথিবীতে তিন ধরনের চলচ্চিত্র আছে: ভালো চলচ্চিত্র, খারাপ চলচ্চিত্র ও ভারতীয় চলচ্চিত্র।  অফিসের বস যদি আপনাকে ডেকে জানায়: ‘দুঃখিত, আপনার-আমার একত্রে কাজ করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না’, আপনি হাল ছেড়ে দেবেন না; আন্তরিক সুরে বসকে অফিস ছেড়ে না যাওয়ার অনুরোধ করুন। এক টেকো লোক যাচ্ছিল মরুভূমি ধরে। হঠাৎ কোন এক চিপা থেকে শ্বেতভল্লুক বের হয়ে লোকটার চুল ধরে আছড়ে ফেলল পিচঢালা পথের ওপরে। লেখক হওয়ার লক্ষ্য নিয়ে এক ছেলে ভর্তি হতে এল বিশ্ববিদ্যালয়ে। তাকে জিজ্ঞেস করা হলো, ‘পুশকিনের লেখা পড়েছেন?’ ‘না।’‘তলস্তয়?’ ‘না।’ ‘চেখভ?’ ‘না।’ ‘আপনি তো কারও লেখাই পড়েননি!’‘আমি তো লেখক হতে চাই, পাঠক নয়।’ আবহাওয়ার পূর্বাভাস সব সময়ই সত্য হয়। কেবল দিন-তারিখটা মেলে না।