রু শ মি শা লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 নির্বোধকে যতই শেখাও না কেন, সে সব জানে! ‘আমি আমার পায়ের চেয়ে ছোট সাইজের জুতো পরি।’‘কেন?’‘দেখুন, বাসায় স্ত্রী সারাক্ষণ খ্যাঁচখ্যাঁচ করে, বাচ্চাগুলো সব বদমায়েশ, অফিসে বস সব সময় বকাঝকা করে, বেতনও দেয় বেজায় কম। আমার জীবনে কোনো সুখ নেই। সারাটা দিনে আমার একমাত্র আনন্দের মুহূর্ত—যখন বাসায় ফিরে জুতো জোড়া খুলি।’ রাজারা সব পারে। তবে তাদের চেয়ে একটু বেশি পারে টেক্কাগুলো।  একটি ফ্লাইং সসার বারমুডা ট্রায়াঙ্গেলে অদৃশ্য হয়ে গেছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। ফ্লাইং সসারের কেবিনে তুষারমানব ও লখ নেসের দৈত্য ছিল বলে জানা গেছে। স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জিততে চান? একটিমাত্র উপায় আছে: স্ত্রীর উপস্থিতিতে তার সঙ্গে ঝগড়া করবেন না। আবহাওয়া দপ্তরের সংবিধিবদ্ধ সতর্কীকরণ:আমাদের পূর্বাভাসে সম্পূর্ণ আস্থা পোষণ আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ‘একটা রুশ শব্দকে ইংরেজিতে অনুবাদ করে সেটিকে আবার রুশে অনুবাদ করলে মূল শব্দটি না-ও পাওয়া যেতে পারে।’‘রুবলকে ডলারে কনভার্ট করে আবার রুবল বানালে যেমন?’ সোভিয়েত যুগে ভদ্কার দুটি শূন্য বোতল বিক্রি করে একটি আস্ত রুটি কেনা যেত! আর এখন একটা রুটি কিনতে গেলে কত্ত বোতল ভদ্কা খেতে হয়!  আমরা বেঁচে থাকি অন্যদের সাহায্য করার জন্য। তবে অন্যরা কী জন্য বেঁচে থাকে তা অবশ্য জানা নেই।