রু শ মি শা লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 স্ত্রী বলছে স্বামীকে, বেসিক ইনস্টিংকট ছবিতে শ্যারন স্টোনের ওই বিশেষ দৃশ্যটির কথা তোমার মনে আছে?—ওই দৃশ্য কখনো ভোলা যায়!—ওই দৃশ্যের কথা মনে রেখেছ অথচ আজ আমাদের বিবাহবার্ষিকী, সেটা ভুলে গেলে কীভাবে? ছোটবেলায় লেনিন একদিন সিগারেট ফুঁকতে গিয়ে ধরা পড়ে যান মায়ের কাছে। তখন তিনি মাকে কথা দেন, জীবনে আর কখনো ধূমপান করবেন না। এরপর তিনি দুনিয়ার মজদুর এবং কৃষকদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। তবে পালন করেছেন শুধু মাকে দেওয়া প্রতিশ্রুতি। রাশিয়ার বর্তমান সংসদের কাজ প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীসহ সরকারের নিরপেক্ষ সমালোচনা করা নয়, নিরপেক্ষ প্রশংসা করা। —বানর আর ট্রাফিক পুলিশের স্বপ্নটা দেখেছ?—না।—অবশ্যই দেখো। দারুণ স্বপ্ন! আপনারা কি জানেন, স্কুলের ছুটি ছাত্রদের কাছে যতটা আনন্দের, ঠিক ততটাই শিক্ষকদের কাছেও? অবস্থাদৃষ্টে মনে হয়, অচিরেই পৃথিবীর সব রোগের ওষুধ আবিষ্কৃত হয়ে যাবে। তখন কোনো অসুখে কারোর মৃত্যু হবে না। লোকে মারা যাবে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়।  শূন্য গ্লাস দেখে নৈরাশ্যবাদী ভাবে—খেয়ে ফেলেছে। আর আশাবাদী ভাবে—এখনো ঢালেনি। সক্রেটিস নিরক্ষর ছিলেন; হোমারও। তবে নিরক্ষর সমালোচক পৃথিবীতে কখনোই ছিল না। মানে কী দাঁড়াচ্ছে? হোমার বা সক্রেটিস হওয়ার চেয়ে নিম্নমানের সমালোচক হওয়াও কঠিন! স্ত্রী বলছে স্বামীকে, ‘কাল মা আসবে বেড়াতে।’নীরবতা।—মাত্র দুই সপ্তার জন্য।নীরবতা।—তুমি শুনছ, কী বললাম?নীরবতা।—আমি ঠিকই জানতাম, তুমি রেগে যাবে।দীর্ঘশ্বাস!—খবরদার, উঁচুগলায় কথা বলবে না আমার সঙ্গে!