রু শ মি শা লি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগে ভর্তি হতে এলো এক ছেলে। মৌখিক পরীক্ষার সময় তাঁকে প্রশ্ন করা হলো:‘তুমি এখানে ভর্তি হতে চাও কেন?’‘কারণ, আমি লেখক হতে চাই।’‘ভালো কথা। তুমি পুশকিন পড়েছ?’‘না।’‘তলস্তয়?’‘না।’‘চেকভ?’‘না।’‘তুমি তো দেখছি কারও লেখাই পড়োনি!’‘আমি তো পাঠক হতে চাই না, আমি চাই লেখক হতে।’ জ্যোতিষবিদ্যা আসলে নিখুঁত বিজ্ঞান। রাশিচক্রে যা বলা হয়, সবই ফলে। শুধু কবে, কোথায়, কার সঙ্গে—সেটা কেউ বলতে পারে না। ‘আমি চাই আমাদের দেশের লোকজন ভুল কম করুক।’‘সেটা কি ঠিক হবে? দেশের জনসংখ্যা এমনিতেই কম...’ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটি গাড়ি আসতে দেখে এক লোক ভাবছে:-পাশ কাটিয়ে যাবে। ট্রাম তো নয়।আর লোকটির দিকে তাকিয়ে গাড়ির চালক ভাবছে:-সরে যাবে। ল্যাম্পপোস্ট তো নয়!