রুক্ষতা ঠেকাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠোঁট শুষ্ক হয়ে যাচ্ছে। পায়ের গোড়ালি ফাটছে। শীত আসছে, তা যেন জানান দিচ্ছে ত্বকের এই পরিবর্তনের মধ্য দিয়ে। তাই শীতজুড়েই ঠোঁট ও পায়ের বিশেষ যত্ন নিতে হবে ছেলেমেয়ে উভয়কে। অনেকে ভাবেন, সময় না পেলে কীভাবে যত্ন নেব! এসব না ভেবে কর্মব্যস্ত দিনের মাঝেই নিজের জন্য একটু সময় রাখতে হবে। হারমনি স্পা ও ক্লিওপেট্রার স্বত্বাধিকারী রাহিমা সুলতানা বলেন, ‘ঠোঁটের ত্বক সংবেদনশীল। পায়ের ত্বক পরিষ্কার করতে যেমন স্ক্রাবার ব্যবহার করা যায়, তেমনটা ঠোঁটের ত্বকে যায় না। তবু প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভালোভাবে ঠোঁট ও পায়ের যত্ন নিতে হবে।’ঠোঁটের যত্নেশুষ্কতা থেকে ঠোঁটের সমস্যা শুরু হয়। তাই কোনো অবস্থাতেই ঠোঁট শুষ্ক রাখা যাবে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁট পরিষ্কার করতে হবে। মধু ও লেবুর রসের বিশেষ প্যাক ঠোঁটের ক্লেনজার হিসেবে কাজ করে। এ ছাড়া গ্লিসারিন, তিলের তেল বা জলপাই তেল একসঙ্গে মিশিয়ে কাচের বোতলে করে ফ্রিজে রেখে দিতে পারেন। ঠোঁট শুষ্ক হলেই এই মিশ্রণ ব্যবহার করতে হবে। ঠোঁটে ছোপ ছোপ দাগ হলে গোলাপের পাপড়ি পেস্টের সঙ্গে মধু মিশিয়ে লাগাতে পারেন। এতে ঠোঁটে গোলাপি আভা আসে। এ সময় ম্যাট লিপস্টিক ব্যবহার করা উচিত নয়। লিপগ্লস বা ময়েশ্চারাইজার-যুক্ত লিপস্টিক ব্যবহার করতে হবে। আর ব্যাগে সব সময় লিপজেল রাখতে হবে, যাতে ঠোঁট শুষ্ক হলেই ব্যবহার করতে পারেন। দিনে অন্তত দুই লিটার পানি পান করতে হবে।পায়ের গোড়ালি ফাটা রুখতেশীতে সম্ভব হলে মাসে অন্তত দুবার পেডিকিওর করা উচিত। এ ছাড়া বাইরে থেকে ফিরে হালকা গরম পানিতে তরল সাবান বা শ্যাম্পু মিশিয়ে ১০ মিনিট পা ভিজিয়ে রাখুন। নরম ব্রাশ দিয়ে প্রথমে পা ঘষে নিন। এরপর ঝামা দিয়ে পায়ের গোড়ালিসহ মরা ত্বকের অংশ ঘষতে হবে। সবশেষে লেবু দিয়ে আলতো করে পা ঘষতে হবে। লেবু ভালো ক্লেনজার। এখন পা ভালোভাবে মুছে ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। পায়ের গোড়ালি ফাটার সমস্যা বেশি থাকলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে। পায়ের স্ক্রাবার হিসেবে চালের গুঁড়া ও শসার রস দিয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করা যেতে পারে। প্রতিদিনের ব্যবহারের জন্য গোলাপজল, গ্লিসারিন ও তেলের মিশ্রণ ব্যবহার করতে পারেন।