পরিবেশ বুঝে কাজ করার বিশেষ রোবট তৈরিতে বিশেষ দক্ষতা রয়েছে রুজেনা বাজকির। এসব নিয়ে এখনো কাজ করে যাচ্ছেন এই নারী বিজ্ঞানী।১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রে জন্ম রুজেনার। বর্তমানে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের তড়িৎ প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি একই প্রতিষ্ঠানের দ্য সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজি রিসার্চ ইন দ্য ইন্টারেস্ট অব সোসাইটির পরিচালক হিসেবেও কাজ করছেন।এর আগে রুজেনা ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান ছিলেন। তাঁর নেতৃত্বে পরিচালিত ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রায় ৫০ কোটি ডলার বাজেট দেওয়ার ক্ষমতা ছিল। এই অর্থের বিনিময়ে তাঁর তত্ত্বাবধানে ২৬ জন শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি অর্জন করেন। স্লোভাক টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশল বিভাগে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করে পুনরায় তিনি এ বিষয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া দি রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজি ইন সুইডেনসহ একাধিক বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়া রুজেনা প্রযুক্তি ব্যবহার করে রোবট নিয়ে দারুণ সব গবেষণা করেছেন। রুজেনা কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পদক, অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি (এসিএম) ডিস্টিংগুইশড সার্ভিস পুরস্কার, কম্পিউটিং রিচার্স অ্যাসোসিয়েশন ডিস্টিংগুইশড পুরস্কার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরস্কার ও আইইইই রোবটিকস অ্যান্ড অটোমেশন পুরস্কারসহ নানা সম্মাননা। ২০০২ সালে প্রকাশিত ডিসকভার ম্যাগাজিনের সেরা ৫০ গুরুত্বপূর্ণ নারী বিজ্ঞানীর তালিকায় শীর্ষে আছেন রুজেনা। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োসিস্টেমস, ইন্টেলিজেন্ট সিস্টেমস, রোবটিকস, হিউম্যান-কম্পিউটার ইন্টারেকশন, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে গবেষণা করা রুজেনা ইতিমধ্যে ২২৫টি প্রবন্ধ লিখেছেন, যা বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। এ ছাড়া লিখেছেন কারিগরি প্রতিবেদন। এখনো নিরন্তর গবেষণা করে যাচ্ছেন রুজেনা। ভবিষ্যতে গবেষণার কাজটি আরও করে যেতে চান তিনি।গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরীতথ্যসূত্র: ওয়েবসাইট