রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দশকেরও বেশি সময় পর বাংলাদেশ বেতারে গান করলেন কিংবদন্তি এই শিল্পী। গত ৪ জুলাই মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা দুটি গানে কণ্ঠ দেন তিনি। এবারের সময়ের তারকা যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি—মোবাইল ফোন, সানগ্লাস ও বাড়ির চাবি।নিজের সম্পর্কে একটি অপ্রকাশিত তথ্য।—আমি খুব অলস (কাজ না থাকলে)। তবে বেশি দিন কাজ না থাকলে অস্থির লাগে। মনে হয়, কাজ করি।মঞ্চে প্রথম গান।—করাচিতে। তখন চার বছর বয়স আমার। একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে আমি উচ্চাঙ্গ ‘রাগ বাহার’ পরিবেশন করি। আমার প্রথম স্কুল।—করাচির সেন্ট লরেন্স কনভেন্ট।বাংলাদেশের যে দিকটি সবার আগে বদলে দিতে চাই। —দুর্নীতি। সবার মধ্যে দেশপ্রেম জাগাতে চাই। প্রথম বিদেশ ভ্রমণ।—১৯৭০ সালে আব্বা আমাদের পরিবারের সবাইকে ব্যাংকক ও জাপান বেড়াতে নিয়ে গিয়েছিলেন।এই মুহূর্তে মাথায় ঘুরছে যে গান।—‘যখন আমি থাকব না কো, আমায় রেখো মনে ও বন্ধু ওগো আমায় খুঁজো সুরের আলাপনে।’গান ছাড়া অন্য যে কাজে পারদর্শী।—গানেই তো এখনো পারদর্শী হতে পারিনি। তাই এর সঙ্গে লেগে আছি। তবে আমি মানুষকে ভালোই নকল করতে পারি। আব্বা আমার এই প্রতিভার সন্ধান পেয়ে একদিন বললেন, তুই তো ভালোই নকল করতে পারিস। সিঙ্গার না হলে, কমেডিয়ান হলেও তুই ভালো করতি।ভালো সংগীতশিল্পী হলে হতে যে গুণগুলো থাকা জরুরি।—এটা তো গড গিফটেড একটা ব্যাপার। তার পরও একজন ভালো সংগীতশিল্পী হতে হলে ভালো শিক্ষার দরকার। ভালো ওস্তাদ পেলে তো কোনো কথাই নেই। ক্ল্যাসিক্যাল বেইজটা থাকা উচিত। এ ছাড়া প্রফেশনালিজম এবং ডেডিকেশন খুব জরুরি।সিনেমায় প্রথম গান।—পাকিস্তানের একটি ছবিতে প্রথম প্লেব্যাক। ছবির নাম জুগনু। গানের কথা—‘গুড়িয়া ছে মুন্নি মেরি।’ (১৩ জুলাই মুঠোফোনে এই প্রশ্নোত্তর পর্বটি নেওয়ার সময় রুনা লায়লা যুক্তরাজ্যে অবস্থান করছিলেন)গ্রন্থনা: কবির বকুল