প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁচতে চায় গৃহবধূ রুবি আকতার (২৫)। তাঁর একটি করে কিডনি ও বাল্ব নষ্ট হয়ে গেছে। আরেকটা কিডনিও প্রায় নষ্ট হওয়ার পথে। এ মুহূর্তে তাঁকে উন্নত চিকিৎসা করতে ভারতের মাদ্রাজে নেওয়ার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। ইতিমধ্যে চিকিৎসা খরচ বহন করতে গিয়ে নিঃস্ব হয়েছেন তাঁর স্বামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী জাহাঙ্গীর আলম। তাই চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: জাহাঙ্গির আলম, প্রহরী, এএফ রহমান হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অথবা সঞ্চয়ী হিসাব: ডাচ বাংলা ব্যাংক লিমিটেড হাটহাজারী শাখা: ১১৩১০১২১৯৩৮০।