রুবেল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশের দামাল ছেলেরা। ড্যানিয়েল ভেট্টোরির দলের কফিনে শেষ পেরেকটি ঠুকেছিলেন তিনি। চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। রুদ্ধশ্বাস মুহূর্তে তাঁর সেই বোল্ডের দৃশ্য আমাদের সুখস্মৃতি। এবারের সময়ের তারকা—প্রথম যেদিন বাংলাদেশের জার্সি গায়ে চাপালেন, সেদিনকার অনুভূতি—সবার কাছেই এটা একটা স্বপ্নের মতো। আমার কাছেও ঠিক তেমনটাই ছিল। জার্সি পড়ার সময় একটা কথাই ভেবেছিলাম—বাংলাদেশের জন্য ভালো কিছু করব।বোল্ড আউট নাকি অন্য কোনো উপায়ে আউট?আউট তো আউটই। তার পরও বোল্ড করে এবং বাউন্সার দিয়ে উইকেট পাওয়ার অন্য রকম মজা।প্রিয় পোশাক, প্রিয় খাবার, ঘোরাঘুরির প্রিয় স্থান—সাদা ও কালো রঙের টি-শার্ট। ভাত-মাছ খেতেই ভালো লাগে, আর বন্ধুরা সঙ্গে থাকলে যেকোনো স্থানই ভালো লাগে, সেটা বাগেরহাটই হোক কিংবা ঢাকা।ক্রিকেটের জন্য বকা খেতে হয়েছে কখনো?কত যে বকা খেয়েছি, তার লেখাজোখা নেই! মায়ের কাছে খেয়েছি, পরিবারের সবার কাছেই মোটামুটি বকা খেতে হয়েছে।প্রিয় প্রশিক্ষক—সারোয়ার ইমরান। তাঁর সাহচর্য না পেলে এত দূর আসা হতো না।পুনর্জন্ম হলেও কি ক্রিকেটার হতে চাইবেন, নাকি অন্য কিছু?ক্রিকেট তো আমার ভালোবাসা। পুনর্জন্ম হলে অবশ্যই ক্রিকেটার হতে চাই।মাঠে হয়তো খেলতে গেলেন, হঠাৎ বৃষ্টি শুরু হলো, কেমন লাগে তখন?আগে দল যখন খুব ভালো খেলত, তখন মাঠে নামার জন্য অস্থির লাগত। আর দলের অবস্থা খারাপের দিকে থাকলে বৃষ্টিটাকে বেশ উপভোগই করতাম! এখন অবশ্য পরিস্থিতি পাল্টে গেছে, সব সময়ই মাঠে নামার জন্য উন্মুখ হয়ে থাকি আমরা।বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচের শেষ ওভারে যখন বল করতে গেলেন, তখন শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচটির কথা মাথায় ছিল?মোটেও না। ওই স্মৃতি অনেক আগেই মুছে ফেলেছি। কারণ, সেটা না পারলে ঘটনার পুনরাবৃত্তি হওয়া স্বাভাবিক।আপনার বলের আঘাতে কোনো ব্যাটসম্যান আহত হওয়ার অঘটন কি ঘটেছে?ঢাকা লিগে ঘটেছে একাধিকবার। আন্তর্জাতিক পর্যায়েও একজন আহত হয়েছিলেন, নামটা ঠিক মনে করতে পারছি না।ক্রিকেটের আদর্শ কে?মাশরাফি ভাই। ছেলেবেলা থেকে তাঁর খেলা দেখে আসছি। তিনি আমার বড় অনুপ্রেরণা, প্রিয় মানুষও।অবসরের প্রিয় সঙ্গী—গান ও ভিডিও গেমস।