রুমায় উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন গবেষণা ইনস্টিটিউট ও রুমা উপজেলা প্রশাসনের উদ্যোগে বন গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ে ১৮ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা। বন গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা মোহাম্মদ ওয়াহেদ বকেসর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান উম্যাসিং মারমা, বন কর্মকর্তা শর্মিলা দাস, গবেষণা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন ননী গোপাল ভৌমিক, এফ এম রফিকুল ইসলাম, লায়লা আবেদা আক্তার প্রমুখ। প্রধান অতিথি বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম নেওয়ার আহ্বান জানান।