রুমায় বৈশাখের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুমা উপজেলা সদরে ২১ এপ্রিল রাতে বর্ষবরণ উপলক্ষে বৈশাখী কনসার্ট ও আলোচনা সভা হরি মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। রুমা কেন্দ্রীয় শিল্পী গোষ্ঠীর কনসার্টে ক্ষুদে গানরাজ মোহাম্মদ শাহরিয়ার, কণা আক্তার, শিলা বড়ুয়া, হ্যাপি বড়ুয়া, তুম্পা দাশ, রাখাল বড়ুয়া ও তমা সিকদারের গানে কণ্ঠ মিলিয়ে, নেচে আনন্দ করেন দর্শকেরা। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা। কেন্দ্রীয় শিল্পী গোষ্ঠীর সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান, ভাইস চেয়ারম্যান উম্যাসিং মারমা, লক্ষ্মীপদ দাশ, মোজ্জামেল হক ও প্রকাশ বড়ুয়া।