রুশ রস
জবর জীবজগত্ এক পিঁপড়া বসে আছে রেললাইনের ওপরে। আরেক পিঁপড়া এসে বসল তার পাশে এবং একটু পরে বলল:—একটু সরে বসো তো! জায়গা হচ্ছে না! কয়েকটি ছাগল এক নেকড়েকে আক্রমণ করে ক্ষুর দিয়ে আঘাত করে চলেছে। নেকড়েটি অসহায়ভাবে বলল:—করছটা কী, নেকড়ের দল!ছাগলগুলো বলল সমস্বরে:—চুপ কর, ব্যাটা ছাগল! খুঁটোয় বাঁধা ছাগল চারপাশে ঘুরতে ঘুরতে বলল:—কেন যে লোকে বলে, ‘বিপুলা এ ধরণী’...! দুই অক্টোপাস প্রেমে পড়লে কীভাবে পাশাপাশি বসে থাকে?—হাতে হাত, হাতে হাত, হাতে হাত, হাতে হাত, হাতে হাত, হাতে হাত, হাতে হাত, হাতে হাত ধরে।কম্প্-হিউমার পোষা কুকুরটা হারিয়ে গেছে। গুগলে খুঁজেও পাইনি। নব্য পরিচিতার মন ভজাতে প্রোগ্রামার বলল:—কফি?—না।—ওয়াইন?—না।—ভদকা?—না।স্ট্যান্ডার্ড কোনো ড্রাইভারেই কাজ হবে না ভেবে মন খারাপ হলো প্রোগ্রামারের। বলা হয়, সকালে ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকানো ভালো। আমিও সেটা মেনে চলি। আমার পিসির ডেস্কটপে আকাশের ছবি। বাইরে থেকে ঘুরে এসে ছেলে প্রোগ্রামার বাবাকে বলল:—জানো বাবা, বাইরে যা দারুণ আবহাওয়া!—তাই নাকি! দাঁড়া, চেক করে দেখি।বাবা ব্রাউজারে টাইপ করতে শুরু করলেন weather.yahoo.com পাসওয়ার্ড হিসেবে প্রিয় বিড়ালের নাম ব্যবহার করাটা খুব বুদ্ধিমানের কাজ নয়, জানি। কিন্তু আমি এত অভ্যস্ত হয়ে পড়েছি, ওর এই নামটায় 4wvi_s!f.…মাথায় কত প্রশ্ন আসে —মুরগি আগে, না ডিম আগে?—মোরগ।—অমূল্য কোনো কিছু কেনা সম্ভব?—না। তবে চুরি করা সম্ভব।—জনগণ ও ভোটারদের মধ্যে পার্থক্য কোথায়?—ভোটাররাও জনগণ, তবে একবার ব্যবহার্য।উর্দিবাণী আমি হাবিলদার। এর চেয়ে বেশি কিছু করতে আমি জানি না। কেন তোমরা নিজেরাই একা একা কিছু করতে পারো না? কেন তোমাদের সামনে এক গর্দভকে দাঁড়িয়ে থেকে কমান্ড দিতে হয়? বেডসাইড টেবিল তোমাদের দেওয়া হয়েছে সেটির ধুলো মোছার জন্য। দেয়ালের ছিদ্রটা ভালো করে দেখে এসে আমাকে জানাও, ছিদ্রটা কোন দিক থেকে—এদিক থেকে, না ওদিক থেকে? যুদ্ধে তুমি মারা গেলে তোমাকে কিন্তু প্রশ্ন করা হবে, ‘কেন তুমি মারা গেলে?’