রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]জবর জীবজগৎ পথ দিয়ে হেঁটে যাচ্ছে গাভি আর চিৎকার করে হাঁক দিচ্ছে ফেরিওয়ালার মতো: দুধ, মাখন, দই...কোনো প্রতিক্রিয়া নেই কারোর। গাভি আবার হাঁক দিল: দুধ, মাখন, দই...ফলাফল একই। অবশেষে মরিয়া হয়ে হাঁক দিল গাভি:দুধ, মাখন, দই, গরুর মাংস... বিড়ালদের সার্বক্ষণিক উৎপাতে অতিষ্ঠ ইঁদুরেরা উপদেশ নিতে গেল জ্ঞানী প্যাঁচার কাছে।- বিচক্ষণ প্যাঁচা ভায়া, কী করি আমরা বলো তো! একটা পরামর্শ দাও। নইলে বিড়ালগুলোর জ্বালায় তো টেকা দায় হয়ে পড়েছে!একটু ভেবে নিয়ে প্যাঁচা বলল: এক কাজ করো। তোমরা সবাই শজারু হয়ে যাও। তোমাদের গায়ে কাঁটা দেখে বিড়ালেরা তোমাদের ছায়াই মাড়াবে না।জুতসই পরামর্শ পেয়ে খুশিমনে বাড়ি ফিরে গেল ইঁদুরেরা। ফেরার পরে হঠাৎ একজনের মনে হলো: পরামর্শ তো দারুণ! কিন্তু আমরা শজারু হব কীভাবে?আবার সব ইঁদুর চলল প্যাঁচার কাছে। গিয়ে বলল: আমরা শজারু হব কীভাবে?প্যাঁচা উত্তর দিল: উল্টোপাল্টা প্রশ্ন নিয়ে আমার কাছে আসবে না! আমার কাজ নীতিনির্ধারণ, বাস্তবায়ন নয়। পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণীর নাম কী?গরু। নিজে পানি খায়, আর দুধ দেয় মানুষদেরকে।