রুশ রস
[email protected]জবর জীবজগৎ ব্যাঙ বসে আছে জলাশয়ের কিনারে। পাশে বেশ কয়েকটি গ্রেনেড রাখা। কুমির সাঁতরে এসে জিজ্ঞেস করল:গ্রেনেডগুলো দিয়ে কী করবে?জলহস্তীকে মারব।কেন, কী করেছে সে?কিছুই করেনি। তবে তার মুখের কাটা বিশাল, সেই জন্য।মুখ না খুলে দাঁতে দাঁত চেপে কুমির বলল:ওহ্, বুঝতে পেরেছি। দেখা হলো দুই কুকুরের। এক কুকুর দূর থেকেই বলল: ঘেউ ঘেউ!অন্য কুকুর কাছে এসে বলল: ধুর! আমিও তো একই কথা বলতে চেয়েছিলাম! ঘোড়া বলল: আমরা মানবজাতির সবচেয়ে বড় বন্ধু। আমরা তাদের কঠিন কাজগুলো করে দিয়ে তাদের জীবন সহজ করে দিই। যুদ্ধের সময় আমরা অপরিহার্য। সোজা কথা, মানবজাতির কর্মে-বিশ্রামে-যুদ্ধে আমাদের বিকল্প নেই।শুনে গাধা বলল: বললেই হলো! দেখো, একসময় মানুষ গাড়ি আবিষ্কার করবে, তৈরি করবে আধুনিক অস্ত্র। তখন তোমার প্রয়োজন আর থাকবে না। আর আমরা, গাধারা, মানবজাতির ভেতরে চিরকালই থাকব। ধাক্কা খেল অন্ধ খরগোশ আর অন্ধ অজগর। খরগোশের শরীর স্পর্শ করে অজগর বলল: নরম, কোমল লোম গায়ে, লম্বা কান...খরগোশ নাকি?খরগোশ বলল অজগরের শরীর স্পর্শ করে:ঠাণ্ডা, পিচ্ছিল, কান নেই...সাউন্ড ইঞ্জিনিয়ার নাকি?