রুশ রস
জবর জীবজগৎ শিশু-মশা বলছে মা-মশাকে:-মা, একটু উড়ে আসি?-না, আরেকটু বড় হও আগে।-যাই না, মা, একটু উড়ে আসি! কাল একটু উড়তে বেরিয়েছিলাম। দেখে সবাই কত হাততালি দিল! বাদুড়ের জীবনে সবচেয়ে খারাপ সময় কোনটি?-যখন তার ডায়রিয়া হয়। হেঁটে যাচ্ছিল কচ্ছপ। সে সময় এক মৌমাছি এসে কামড়ে দিল তার কাঁধে। কিছুক্ষণের মধ্যেই ফুলে ঢোল হয়ে উঠল জায়গাটা। কচ্ছপ ভাবল:-আজ রাতে বাইরেই ঘুমোতে হবে। পত্রিকায় বিজ্ঞাপন: ‘কথা-বলা তোতা পাখি হারিয়ে গেছে। অপ্রাপ্তবয়স্কদের ধরা নিষেধ।’ এক পিঁপড়ে হাসিমুখে লাফাতে লাফাতে আসছে দেখে অন্য এক পিঁপড়ে তাকে জিজ্ঞেস করল:‘এত খুশি যে! ব্যাপার কী?’‘আর বোলো না! সব জন্তু মিলে এক হাতিকে বেদম পেটাচ্ছে। মওকা পেয়ে আমিও দুই ঘা লাগিয়ে দিয়েছি।’পরদিন সেই একই পিঁপড়েকে গম্ভীর মুখে আসতে দেখে অন্য পিঁপড়াটি জানতে চাইল:‘কী ব্যাপার ভায়া, মুখটা গম্ভীর যে!’‘এক হাতিকে পেটানোর কথা বলেছিলাম কাল, মনে আছে? তো হাতিটা মরে গেছে। হত্যার দায় চাপানো হয়েছে আমার ওপরে।’