রুশ রস
[email protected]কম্প্ হিউমার সামরিক বাহিনীর জন্য তৈরি করা অপারেটিং সিস্টেমে উত্তরের অপশন হিসেবে মনিটরের পর্দায় ‘ইয়েস’ ও ‘নো’র পরিবর্তে ভেসে ওঠে ‘ইয়েস, স্যার’ ও ‘নো, স্যার’। কম্পিউটারের সামনে বসে কাজ করছে প্রোগ্রামার। তার স্ত্রী চা নিয়ে এল তার জন্য। কাপে এক চুমুক দিয়ে সে স্ত্রীর দিকে মুখ ফিরিয়ে বলল,চায়ে আমি একটু বেশি চিনি খাই, তা তুমি জানো না?—জানি তো। কিন্তু এত ইচ্ছে করছিল তোমার গলা শুনতে! অচিরেই শিশুরা ইংরেজি বর্ণমালা শিখবে এভাবে: Q, W, E, R, T, Y, U, … স্কুলে শিক্ষক প্রশ্ন করছেন—এমন একটি ভাষার নাম বলো, যে ভাষায় কেউ কথা বলে না বটে, তবে সেই ভাষা থেকে অনেক ভাষার উৎপত্তি হয়েছে।এক ছাত্র দাঁড়িয়ে উত্তর দিল—এইচটিএমএল। প্রোগ্রামারের সমাধিফলকে লেখা—মৃত্যুর কারণ: Run-time errorরু শ মি শা লি ১০০০ লিটার পানি দিয়ে সুইমিং পুল ভর্তি করা হয়েছিল। পানি নিষ্কাশন করার সময় দেখা গেল, পানির পরিমাণ ১০০৫ লিটার! সাঁতারুদের লজ্জা-শরম বলে কি কিছু নেই! ধূমপানের ক্ষতির বিষয়ে অজস্র বই পড়ে এক লোক শেষমেশ ছেড়েই দিল...বই পড়া। আরেক লোক কমপক্ষে ৭০টি গাছের প্রাণ রক্ষা করেছে। সে জীবনে কোনো বই বা পত্রপত্রিকা কেনেনি। আপনাকে কতবার বলেছি, আগামীকাল আসুন, অথচ আপনি সব সময় আজকে আসেন। এক মেয়ে বলছে আরেক মেয়েকে:আমি ওর সঙ্গে রাগারাগি করে যেই বের হয়ে এসেছি, অমনি মনে হলো, গুলির শব্দ শুনলাম! ও আত্মহত্যা করেনি তো?অন্য মেয়েটি বলল:—না। আমার ধারণা, ওটা ছিল শ্যাম্পেনের বোতল খোলার শব্দ। স্নানঘর থেকে স্ত্রী বলছে চিৎকার করে:—ওগো, শুনছ, চশমাটা খুলে ফেলো। আমি মেকাপ ধুয়ে ফেলেছি। যার শরীরে আপনার রক্ত, তাকে মেরে ফেলা সম্পূর্ণভাবেই অনৈতিক কাজ। আর তাই মশা মারবেন না।