রুশ রস
[email protected]জবর জীবজগৎমাতাল খরগোশ বেহুঁশ হয়ে পড়ে ছিল। এক সিংহ তাকে দেখে তুলে নিল হাতে, শুঁকল এবং বিকট হাঁচি দিল। খরগোশের ঘুম গেল ভেঙে, সে জড়ানো গলায় বলল, থোঁতা মুখে ঘুষি খেতে না চাইলে এক্ষুনি নামিয়ে রাখো বলছি! —মাছ কি শব্দ করতে পারে?—পারে, গরম ফ্রাই প্যানে ছেড়ে দিলে। এক গাড়ির চাকার টায়ারে উঠে বসল পিঁপড়া। গাড়িটা হঠাৎ চলতে শুরু করল। পিঁপড়া প্রাণপণে টায়ার আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেও একসময় ব্যর্থ হয়ে পড়ে গেল রাস্তার ওপর। সাত দিন পর সে বাসায় ফিরে এলে মা জিজ্ঞেস করল, ফের মেরি-গো-রাউন্ডে চড়তে গিয়েছিলে? এক বিড়ালি বলছে আরেক বিড়ালিকে, আমাকে এক দিনের জন্য একটা ইঁদুরছানা ধার দাও না! আজ গুদামের দরজাটা আগেভাগেই বন্ধ করে দিয়েছে। অথচ আমার ছানা দুটো এখনো ডিনার করেনি। দুই খরগোশের দেখা। একটির এক পায়ে ব্যান্ডেজ বাঁধা। অন্যটি জিজ্ঞেস করল, শিকারির কীর্তি?—হ্যাঁ। —গুলি করেছিল?—না, মাতাল অবস্থায় আমার পা মাড়িয়ে দিয়েছিল।