রুশ রস
[email protected]জবর জীবজগৎ এক জীবাণু বলল আরেক জীবাণুকে:আমার থেকে দূরে থাকো। আমাকে পেনিসিলিনে ধরেছে। চিতাকে দেখে তার দিকে এগিয়ে গেল সিংহ, জিজ্ঞেস করল: বনের রাজা কে? কে আবার! আপনি।বানরকে দেখে একই প্রশ্ন করল সিংহ:বনের রাজা কে? কে আবার! আপনি।বনের সব পশুকে এই প্রশ্ন জিজ্ঞেস করে সিংহ একই উত্তর পেল। বাকি ছিল শুধু হাতি। তার কাছে গিয়ে সে জানতে চাইল:বনের রাজা কে? কোনো উত্তর না দিয়ে হাতি সিংহকে শুঁড়ে পেঁচিয়ে তুলে আছড়ে ফেলল মাটির ওপরে। সিংহ সংবিৎ ফিরে পাওয়ার আগেই আবারও একই কাজ করল হাতি। দৌড়ে একটু দূরে সরে গিয়ে সিংহ বলল, এত খ্যাপার কী আছে! উত্তর জানো না, তা বললেই পারতে! মরুভূমি। পুরুষ-উটপাখি ছুটছে মেয়ে-উটপাখির পেছনে। ধরা পড়ার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে পড়ল মেয়ে-উটপাখি। তারপর মাথা গুঁজে দিল বালির ভেতরে। পুরুষ-উটপাখি থমকে দাঁড়িয়ে আপন মনেই বলে উঠল, গেল কোথায় সে! একটু আগেই তো দেখলাম! মৌচাকে মৌমাছির বদলে মশা থাকলে কী হতো?: প্রতি সিজনে কয়েক লিটার করে রক্ত সংগ্রহ করা যেত।