রুশ রস
জবর জীবজগৎ প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিল কুমির। টেলিফোন বুথে ঢুকে ডায়াল ঘোরাল। অন্য প্রান্ত থেকে রিসিভার তুলতেই বলল সে, ‘হ্যালো, এটা কি চামড়ার মানিব্যাগ বানানোর ফ্যাক্টরি?’ এক হাতিকে ভুলিয়ে-ভালিয়ে এক ঘরে এনে ঢোকাল দুই পিঁপড়ে।‘তোমার পায়ের নিচে চাপা পড়ে কত পিঁপড়ে মারা গেছে, তুমি তা জানো?’ এক পিঁপড়ে বলল হাতিকে। ‘আজ তুমি সাজা পাবে। আমরা তোমাকে খেয়ে ফেলব।’হাতি নির্বিকার। পিঁপড়েটি তখন অন্য পিঁপড়েকে বলল, ‘তুমি ওকে পাহারা দাও, আমি অন্য পিঁপড়েদের ডেকে আনি। দেখো, হাতি যেন না পালায়।’কিছুক্ষণ বাদে ফিরে এসে সে দেখল, হাতি নেই।‘হাতি কোথায়?’ চিৎকার করে জানতে চাইল সে।‘চলে গেছে’, জানাল দ্বিতীয় পিঁপড়ে। ‘আমি চেষ্টা করেও আটকাতে পারিনি।’‘মিথ্যে কথা বোলো না! আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তুমি এখনো ওর মাংস চিবাচ্ছ।’ ঘোড়দৌড়ের সময় এক ঘোড়া জিজ্ঞেস করল অন্য ঘোড়াকে, ‘এত জোরে কী করে যে দৌড়াও! কত হর্স পাওয়ার তোমার?’ কুকুরের সঙ্গে থ্রি কার্ডস খেলছে এক লোক। দেখে আরেক লোক জিজ্ঞেস করল তাকে:‘আপনার কুকুর তাস খেলতে পারে?’‘হ্যাঁ’, নির্বিকারভাবে উত্তর দিল সে।‘ভালো খেলে নাকি খুব?’‘আরে দূর! বোকার হদ্দ সে। ভালো কার্ড পেলেই লেজ নাড়াতে শুরু করে।’মাথায় কত প্রশ্ন আসে : কর্মী ও চিন্তাবিদদের মধ্যে পার্থক্য কী?: কর্মীদের চিন্তা করার অবকাশ নেই, আর চিন্তাবিদেরা কর্মবিমুখ।: বাজ ও বিদ্যুতের মধ্যে পার্থক্য কী?: গুণগত কোনো পার্থক্য নেই, তবে বাজ হলো বিনে পয়সার বিদ্যুৎ।: অন্যকে দিয়ে অনাবিল তৃপ্তি পাওয়া যায়, কী সেটা?: দায়িত্ব।: সাধ ও সাধ্যের দ্বন্দ্বের উদ্ভব হয় কখন?: যখন সাধ্যের সীমা বাড়ানোর সাধ্য থাকে না এবং সাধ কমানোর সাধ হয় না।: জার্মান সময়ানুবর্তিতা এবং রুশদের দেরি করার অভ্যাস কোনো লোকের চরিত্রে ঢুকিয়ে দিলে কী হবে?: লোকটি সব জায়গায় কাঁটায় কাঁটায় এক ঘণ্টা করে দেরি করবে।