রুশ রস
[email protected] স্বামী দেরি করে বাসায় ফিরলে জেরা শুরু করল স্ত্রী:—কোথায় ছিলে এতক্ষণ?—বন্ধুর বাসায়। —কী করছিলে?—দাবা খেলছিলাম।—তাহলে তোমার শরীরে ভোদকার গন্ধ কেন? —তবে কিসের গন্ধ থাকবে, দাবার? ডাক্তার বলছেন রোগীকে:—এই মুহূর্ত থেকে ধূমপান, মদ্যপান একদম বন্ধ। মেয়েদের সঙ্গে মেলামেশাও। —কিন্তু, ডাক্তার সাহেব, আমি তো পুরুষ মানুষ!—আপনাকে কিন্তু শেভ করতে বারণ করিনি। —মন খারাপ কেন তোমার?—পাঁচ শ ডলার ভাঙাতে চাই।—ভাঙাও! কঠিন কোনো ব্যাপার তো নয়। —কিন্তু আমার কাছে পাঁচ শ ডলার যে নেই! মেয়েলি যুক্তি: এ ছবিটা যখন তোলা হয়, তখন আমার বয়স এখনকার চেয়ে বেশি ছিল। গ্রামের ছোট্ট এক ক্লাব ঘরে বসে তাস পেটাচ্ছে কয়েকজন। একজন উঠে বলল: —এক মিনিট! ছোট কাজ সেরে আসি।—সে ফিরে এলে দেখা গেল, তার সারা পোশাকে পানির ছিটা। সবাই জিজ্ঞেস করল:—বাইরে বৃষ্টি?সে বলল:—না, প্রচণ্ড বাতাস!