রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]রু শ মি শা লি ‘আমাকে দেখতে কেমন লাগছে’—মেয়েরা কি এই প্রশ্নের সত্যিকারের উত্তর জানতে চায়?  এক লোক রেলস্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাথা চাপড়াচ্ছে আর বলছে, ‘আমার এখন কী হবে! আমি ট্রেন মিস করেছি!’ আরেক লোক এগিয়ে এসে তাকে বলল, ‘শান্ত হোন। কত মিনিট লেট করেছেন আপনি?’‘দুই মিনিট।’‘মাত্র দুই মিনিট! অথচ আপনার চিৎকার শুনে মনে হচ্ছিল আপনি তিন ঘণ্টা লেট করেছেন!’ মদ্যপান চিরতরে ছেড়ে দেওয়ার বদলে দুই ক্রেইট ভোদকা বাজি ধরা শুধু রুশদের পক্ষেই সম্ভব।  মা জিজ্ঞেস করছে শিশুকে, ‘খাবার শেষে মুখ ধুয়েছ?’‘মুখ ধুতে হবে কেন, মা? তুমি কি নোংরা খাবার খেতে দিয়েছিলে?’ ভারতীয় নাচ শেখা খুব সহজ: এক হাতে বাল্ব খোলার ভান করতে হবে আর অন্য হাতে কাল্পনিক কুকুরের গায়ে হাত বোলাতে হবে। উর্দিবাণীমুচকি হাসে কে ওখানে?...কেউ না? অথচ আমি স্পষ্ট শুনলাম!  সবাই একে অপরকে মেরে ফেললে ফেলুক! শুধু যুদ্ধ না হলেই হলো।  নিজের নাম-পদবির আদ্যক্ষরগুলো লেখো। তবে সংক্ষেপে।  এমনভাবে ‘হুররে’ বললে, যেন সারেন্ডার করতে যাচ্ছ!  ভেড়ার মতো চুল বড় রেখেছ যে! গর্জন করার শখ হয়েছে নাকি? কম্প্-হিউমার সোর্সকোডটা পেলেই পৃথিবীটা বদলে দিতাম আমি। ট্রেনে চড়ে যাচ্ছে চার ইউজার এবং চার প্রোগ্রামার। ইউজারদের প্রত্যেকের কাছেই টিকিট আছে। তবে চার প্রোগ্রামার কিনেছে একখানা টিকিট। চেকার আসার সময় হতেই প্রোগ্রামাররা গিয়ে লুকাল টয়লেটে। চেকার সবার টিকিট চেক করে টয়লেটের দরজায় টোকাতে শুরু করল। দরজা একটু ফাঁক করে টিকিটটা বের করে ধরল তাদের একজন। দেখে নিয়ে চেকার চলে গেল। পরের দিন সেই চার ইউজার এবং সেই চার প্রোগ্রামার আবার যাচ্ছিল ট্রেনে। চার ইউজার এবার কিনেছে একটি টিকিট। প্রোগ্রামারদের কাছে টিকিট নেই একটিও। চেকার আসার সময় হতেই ইউজাররা গিয়ে লুকাল টয়লেটে। একটু পরেই প্রোগ্রামাররা ধাক্কাতে শুরু করল টয়লেটের দরজা। ইউজাররা দরজার ফাঁক গলে বের করে ধরল টিকিটটা। প্রোগ্রামাররা টিকিট নিয়ে অন্য টয়লেটে গিয়ে লুকাল। একটু পরেই এল চেকার...।নীতিকথা: যেসব সফটওয়্যার প্রোগ্রামাররা বানায়, তার সবই ইউজারদের ব্যবহারের উপযোগী হবে, এমন কোনো কথা নেই।  কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা নেই প্রকৃত নির্বুদ্ধিতার সঙ্গে পাল্লা দেওয়ার।  প্রোগ্রামারের সমাধিফলকে লেখা: ইভান সিদোরভ ১৯৬৮-২০০৭ :(  আমার পিসিতে এত ‘নিউ ফোল্ডার’ জমা হয়েছিল যে সেগুলোর জন্য আমাকে আরেকটা ফোল্ডার বানাতে হয়েছে ‘নিউ ফোল্ডার্স’ নামে।