রুশ রস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
[email protected]রু শ মি শা লি —এক কেজি দুধ দিন। —দুধ আমরা কেজি হিসেবে বিক্রি করি না। —তাহলে আশি সেন্টিমিটার দুধ দিন। চিরন্তন মেয়েলি সমস্যা: কী খেলে যে ওজন কমানো যাবে! রেস্টুরেন্টে সাংসদের খাওয়া শেষ হলে তাঁর কাছে এগিয়ে এল রেস্টুরেন্টের শেফ। জিজ্ঞেস করল, আলু-মাংসের ডিশটা কেমন লেগেছে আপনার? —কীভাবে বলি! ওই ডিশে ছিল আলুর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আর মাংস ছিল দুর্বল বিরোধী দলের মতো। দুই বান্ধবীর কথোপকথন। —স্বামীর সঙ্গে ঝগড়া করেছ কেন?—ও একগাদা অশ্লীল গান জানে! —তোমাকে গেয়ে শুনিয়েছে?—না, শিস বাজায় সারাক্ষণ। বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির এই ধারা অক্ষুণ্ন থাকলে কিছুদিনের মধ্যেই তিন ঘণ্টায় আমাদের পৃথিবীর চারপাশ প্রদক্ষিণ করে বাসায় ফিরে আসা সম্ভব হবে। পৃথিবী প্রদক্ষিণ করতে লাগবে এক ঘণ্টা। বাকি দুই ঘণ্টা ব্যয় হবে এয়ারপোর্ট থেকে বাসায় ফিরতে।