রুশ রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]রু শ মি শা লি নদীর পাড়ে ছবি তুলছে ফটোগ্রাফার। এক মহিলা ছুটে এল তার দিকে, বলল:‘জলদি আমার সঙ্গে চলুন, প্লিজ! আমার বান্ধবী পানিতে ডুবে যাচ্ছে।’‘ইস! একটু আগে যদি বলতেন! আমার ক্যামেরার ফিল্ম শেষ হয়ে গেল এইমাত্র!’ পৃথিবীতে সবকিছুই আপেক্ষিক। যে ৫০০ রুবলের কথা আমার স্ত্রী জানে না, সেটার মূল্য আমার কাছে সেই দুই হাজার রুবলের চেয়ে বেশি, যার কথা আমার স্ত্রী জানে। এক বন্দরের একেবারে তীরের কাছে পানির ভেতর থেকে মুখ তুলল জলকন্যা। তার কোলে ছোট্ট এক শিশু। তীরের পাশে দাঁড়ানো এক লোককে জিজ্ঞেস করল জলকন্যা:‘ভাই, আপনি ডুবুরি ইভানকে চেনেন?’জবর জীবজগৎ মোরগ-মুরগি, স্বামী আর স্ত্রী, একসঙ্গে ঘুরতে বেরিয়েছে। ইনকিউবেটরের পাশ দিয়ে যাওয়ার সময় মুরগি বলল মোরগকে:‘আমি একদমই ওই মুরগিগুলোকে বুঝতে পারি না, যারা নিজেদের বাচ্চাদের এতিমখানায় পাঠায়!’